• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অস্বীকৃতি, মারধরে বাবার মৃত্যু আটক ৩ মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ ধর্মান্তরিত হয়ে যাওয়া মেয়ের শ্রাদ্ধ করলেন পিতা ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে পরকীয়ার অভিযোগে জামায়াতকর্মী আটক

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫% প্রণোদনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোনো ছাড় পাওয়া যাবে না। নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দাখিল করলে করদাতাকে প্রযোজ্য করের দুই শতাংশ বা তিন হাজার টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। আর এপ্রিল-জুন প্রান্তিকে দাখিল করলে প্রযোজ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অর্থ।

এনবিআর আশা করছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা দেওয়ার ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিক দক্ষ ও সুশৃঙ্খল হবে।

গত ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসে রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিলের পরপরই মেলে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ। কারিগরি সমস্যায় অফিস সময়ে কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগের সুযোগও রেখেছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...