• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
৬০ বছরের প্রতিবন্ধী বৃদ্ধাকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ২ রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ উর রহমান সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি আগামী ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা, সেই মেধাবী শিক্ষার্থী পেল জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শোনার পর এক শিক্ষার্থীর মৃত্যু সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১০ বছরের জমানো সঞ্চয় খেল উইপোকা, নিঃস্ব রিকশাচালক দম্পতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দীর্ঘ এক দশকের হাড়ভাঙা খাটুনির বাক্সে জমানো সঞ্চয়ের দুই লাখ টাকা উইপোকা কেটে টুকরো টুকরো করায় বিপাকে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের এক অসহায় দম্পতি। শেষ সম্বল হারিয়ে পরিবারটিতে এখন চলছে আহাজারি। ভবিষ্যতের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ঘটনাটি ঘটেছে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে। ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল-ফাতেমা দম্পতি দীর্ঘ ১০-১২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তোফাজ্জল রিকশা চালাতেন এবং ফাতেমা বাসা বাড়িতে কাজ করতেন। তিন কন্যাসন্তানের ভবিষ্যৎ এবং বৃদ্ধ বয়সের স্বাবলম্বিতার কথা ভেবে সংসারের খরচ বাঁচিয়ে তিলে তিলে দুই লাখ টাকা জমান তারা। সেই কষ্টের সঞ্চয় একটি কাঠের বাক্সে নিরাপদে রাখা ছিল।

সম্প্রতি ঢাকা থেকে গ্রামে এসে বাক্সটি খোলেন এই দম্পতি। কিন্তু বাক্স খুলতেই বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। দেখতে পান, বাক্সে রাখা ১ হাজার টাকার নোটের সবগুলোই উইপোকা কেটে কুচিকুচি করে ফেলেছে। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ মুহূর্তেই পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। সঞ্চয় হারিয়ে তোফাজ্জল ও ফাতেমার আহাজারিতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর সহমর্মিতা।

স্থানীয় অধিবাসী অনেকে জানান, অসচেতনতার কারণে ঘরে টাকা রাখা ঝুঁকি হলেও এই পরিবারটির ক্ষতি অকল্পনীয়। ক্ষতিগ্রস্ত দম্পতিকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষায় বিত্তবানদের সহায়তার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা টাকা পরিবর্তনের সুযোগ পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ১০-১২ বছরের তিলে তিলে গড়া সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...