• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহ সদরে ছয় বছর আগে শফিকুল ইসলাম শপু নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আফরোজা শেখ ইতি ময়মনসিংহ নগরীর হাবন বেপারী এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে বলা হয়, শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সঙ্গে নগরীর বাশবাড়ী কলোনিতে থাকতেন। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। পরবর্তীতে নগরীর হাবন বেপারী এলাকার বাসিন্দা আফরোজা শেখ ইতির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে বিয়ে করেন শপু।

বিয়ের পরও শপু প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি তার আকুয়া হাবন বেপারী এলাকার বাসায় শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন।

এরপর ১৩ জুন পচা পুকুরে কচুরিপানার ভেতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ ছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...