• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর বরিশাল মহানগর সাবেক ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) চুরি করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ বরিশালে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা পটুয়াখালীতে গভীর রাতে গৃহবধূর ঘর থেকে যুব জামায়াত নেতা আটক স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী তিন থেকে চার দিন রাজধানীতে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুধু ঢাকা নয়, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে পরবর্তী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর রাজধানীতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে।

এদিকে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...