• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম মিরাজ হোসাইন (৪৮) ইন্তেকাল করেছেন (ইইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অতিসম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সিনিয়র সদস্য এবং দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কস্থ মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনকে শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বনিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে লাশবাহী ফিজিং গাড়িতে বরিশালে নিয়ে আসা হবে।

পরবর্তীতে রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মরহুম এম মিরাজ হোসাইনকে বরিশাল প্রেসক্লাবে কার্যালয়ের সামনে এনে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনকে দাফন করা হবে।

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক, শোকার্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য, এম মিরাজ হোসাইন দীর্ঘদিন থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়ায় কর্মরত থাকাকালীন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...