• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, পরিচয় মিলল আটক দুইজনের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান ছিঁড়ে ২ শিশুশিক্ষার্থী আহত পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন সরকারি সার বিতরণকালে হট্টগোল, গুদাম ভাঙচুর করে সার লুটের অভিযোগ প্রেমিকার ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী প্রেমিক আহত বরিশালে ঠিকাদারকে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, মালিক আটক রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

সরকারি সার বিতরণকালে হট্টগোল, গুদাম ভাঙচুর করে সার লুটের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল।

এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যায়।

পরে হিসাব করে জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে বিতরণ করা হয় ১৭০ বস্তা। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা এবং সার লুট হয়েছে ৬১১ বস্তা।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।a


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...