• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী,জনতা ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

কর্মসূচিতে অভিনেত্রী সুমনা সোমা, অভিনেত্রী ও নাট্যনির্দেশক শামীমা শওকত লাভলী, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ কয়েকজন অংশ নিতে আসেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ।

অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন, “জয় বাংলা” স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপক শীলকে ধরে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই। জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতাসংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই। তা কেউ থামাতে পারবে না।

সংস্কৃতিকর্মী ফারুক এইচ খান বলেন, বাউল সংগীতের অনুষ্ঠান বন্ধ, শিল্পী-জনতার কর্মসূচিতে বাধা এবং মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়। সারা দেশে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর অব্যাহত আক্রমণ চলছে উল্লেখ করে তিনি এসব ঘটনার প্রতিবাদ জানান।

এসব ঘটনার পেছনে স্বাধীনতাবিরোধী ও জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর মদদ রয়েছে বলেও অভিযোগ করেন ফারুক এইচ খান। মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ প্রতিহত করতে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...