• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...