• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয়

ভোলায় মাদক উদ্ধার অভিযান চালাতে গিয়ে ভিমরুলের আক্রমণে তিন পুলিশ সদস্যসহ আহত ২৫ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার লালমোহনে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভিমরুলের আক্রমণে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ একটি নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার সন্ধ্যায় মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় থাকা ভিমরুলের একটি ঝাঁক পুলিশ সদস্য ও স্থানীয়দের ওপর আক্রমণ করে।

এতে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলামিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি ঘটনাস্থলে থাকা ২০ থেকে ২৫ জন স্থানীয় বাসিন্দাও ভিমরুলের কামড়ে আহত হন। আহত পুলিশ সদস্যদের পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় স্কুলশিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক কারবারিকে স্থানীয়রা ঘেরাও করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হঠাৎ ভিমরুলের আক্রমণ শুরু হয়। এতে বশার হাওলাদার, রুবেল, মামুনসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ শারমিন নামে ওই নারীকে কয়েকটি ইয়াবাসহ আটক করে।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...