• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলেন পাষণ্ড বাবা স্বামীর জানাজার ৫ মিনিট আগে স্ত্রীর মৃত্যু কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা: প্রতিমন্ত্রী বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের চরম ভোগান্তিতে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত, গ্যাস সরবরাহে স্থবিরতা। গতকাল নেওয়া বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে। সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে সরকার। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো অসম্ভব, দীর্ঘমেয়াদি সমাধানের পথে হাঁটছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের ফলেই আজকের এই সংকট। এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করা সম্ভব হচ্ছে না। ভোগান্তি চরমে জনগণের কাছে দুঃখপ্রকাশ করছি। প্রকৃতির ওপরে কিছু করার নাই। বিদ্যুৎ দেয়ার প্রাণান্তকর চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...