• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবককে গুলি নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসার জন্য তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে প্রচুর ধোঁয়া জমে ছিল। পরে বালতি ও মগের মাধ্যমে পানি দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবন পরীক্ষা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের সময় পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরে তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অ্যাডমিশন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে নাইমা ইমরান একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...