• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

“শতবর্ষের টানে, এসো মিলি প্রাণে প্রাণে” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর মহাত্মা অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি হিসেবে বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন সংশ্লিষ্ট উপদেষ্টা পর্ষদের আহবায়ক সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহসভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সহ-সম্পাদক মো. কবির সরদার, কামরুল আহসান রাসেল, উপদেষ্টা পর্ষদের সদস্য ফিরোজ সরদার, মোশারফ হোসেন সরদার, আলমগীর হোসেন মোল্লা, জাভেদ হোসেন রানা প্রমুখ।

উল্লেখ্য, বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি রক্ষার্থে ১৯২৭ সালের ২ জানুয়ারি তার পৈত্রিক ভিটা
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। আগামী ২০২৭ সালে বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...