• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের ৯ মাসের মাথায় সুমা শীলের রহস্যজনক মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ বরিশালে স্ত্রীকে বাবার বাড়ি রেখে আসার পরের দিন মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ পহেলা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী বরিশালে ১০ বছরে অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ বরিশালে জিয়াউল আহসানের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’

বরিশালে জিয়াউল আহসানের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনের নামফলকে কালিলেপন করেছেন গুম হওয়া দুই ছাত্রনেতার মাসহ ছাত্র-জনতা। এরপর সেখানে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি ও সিরিয়াল কিলার’ লেখা দুটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল আহসানের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ সময় জিয়াউল আহসানের ছবিতে জুতাপেটা করেন এক যুগেরও বেশি সময় ধরে গুম ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল আহসানের তিনটি বাড়ি রয়েছে। এরমধ্যে একটি তাসফিয়া মঞ্জিল। কয়েকজন ছাত্র-জনতা স্লোগান দিয়ে ওই ভবনের মূল ফটকে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ ও অপর আরেকটিতে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ শিরোনামে ব্যানার টাঙিয়ে দেন।

ব্যানারে লেখা রয়েছে ‘জিয়াউল আহসান নিজের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যা। ২০০ এর বেশি মানুষকে হত্যার নেতৃত্বে দিয়েছে। এছাড়াও এক হাজারের বেশি মানুষকে গুম করেছে। আয়নাঘরে নির্যাতন, বালিশ মাথায় ঠেকিয়ে গুলি করে হত্যা, পরে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদী ফেলত সে। জিয়াউল আহসনের অপরাধের ফিরিস্তি এত দীর্ঘ ও তার হাতে কত মানুষ হত্যার শিকার হয়েছে তা আজও নিশ্চিত হওয়া যায়নি।’

কর্মসূচিতে অংশ নেওয়া ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মো. জিয়াউর রহমান নাইম বলেন, জিয়াউল একজন সিরিয়াল কিলার। সারা বিশ্বে এরকম সিরিয়াল কিলার খুবই বিরল। খুনি জিয়াউলের বাড়ি হলো বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায়। এটা অবৈধ সম্পদের ওপর করা। আমরা সবাই জিয়াউলের ফাঁসির দাবি করছি, আর সেটা ছাত্র-জনতার সামনে। যাতে এটা বিশ্বে একটা ইতিহাস সৃষ্টি হয়।

এদিকে, ব্যানার টাঙানোর পর ১৪ বছর পূর্বে গুমের শিকার হওয়া নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ খান কালু ও তার ছোট ভাই মিরাজ খানের মা ফিরোজা বেগম জিয়াউল আহসানের ছবিতে জুতাপেটা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফিরোজা বেগম বলেন, ‘আমার দুইডা ছেলে ২০১২ সালে গুম হইছে। আইজও খবর পাই নাই। আমি ওর (জিয়াউল আহসান) ফাঁসি চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...