• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

পিরোজপুরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের কাউখালীতে বেকারত্ব দূরীকরণ ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাওছারের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনা উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারি ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ৩০ জন যুবতী পোশাক তৈরির মৌলিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...