• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় গিয়ে সেই তরুণী নিজেই বললেন মদ খেয়েছি মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

পটুয়াখালীতে যুবদলের কমিটি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে ঝাড়ু হাতে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধরা।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি ও জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া আরও চারজনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) ওই কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পটুয়াখালীর দুটি উপজেলায় যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মির্জাগঞ্জ উপজেলা কোর্ট এলাকা থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীরা ঝাড়ু হাতে অংশ নিয়ে স্লোগান দেন। এর আগে দুমকী উপজেলাতেও একই ধরনের বিক্ষোভ প্রদর্শন করা হয়।

একই সময় পায়রা সেতুর টোল প্লাজা পাগলার মোড় এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুমকি উপজেলা শহরে রওনা দিলে পুলিশ পথিমধ্যে তাদের আটকে দেয়। নিরাপত্তার স্বার্থে তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন দুমকি থানার ওসি। পরে পুলিশের অনুরোধে সেখান থেকে ফিরে ইউনিভার্সিটি স্কয়ার (পাগলার মোড়) এলাকায় তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

যুবদলের দুগ্রুপের এই পালটাপালটি অবস্থানের কারণে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...