• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায় হাজির হলেন যুবক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২০২৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হয়েছিল। তবে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনে (সাফ) সভাপতি পদ ঠিকই টিকিয়ে রেখেছেন সাবেক এই তারকা ফুটবলার। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

২০০৮ সালে বাফুফে সভাপতি হন সালাউদ্দিন। এরপরের বছরই সাফ সভাপতিও নির্বাচিত হন। ২০০৯ থেকে টানা তিনি এই পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন। এই নিয়ে পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন সালাউদ্দিন।

সাফের গঠনতন্ত্রে সভাপতি দুই মেয়াদের বেশি নয়, ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না এ রকম বিষয় গঠনতন্ত্রে ছিল। তবে গত বছর গঠনতত্ত্ব সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখনই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন।

সাফে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সদস্য দেশের সমর্থন ও প্রস্তাব লাগে। কাজী সালাউদ্দিন এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এই সমর্থন নেননি।  নেপাল ও ভুটান থেকে সমর্থন নিয়ে সভাপতি পদে দাঁড়িয়েছেন তিনি।

সাফের নির্বাচনের মনোনয়ন জমা ও প্রত্যাহার মাস খানেক আগেই শেষ হয়েছে। সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ায় শুধু বাকী ছিল আনুষ্ঠানিকতা। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে কংগ্রেসে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...