• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিরাপত্তার গ্যারান্টি পেলে দলীয় প্রধান পলাতক শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে তিনি হত্যাসহ অন্যান্য মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী সিরিজ খেলতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের টিকিট নিয়ে রাতের ভোটে এমপি হওয়া সাকিব।

বর্তমানে দেশ থেকে নির্বাসিত থাকা ৩৯ বছর বয়সী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে এখনো অবসর না নেওয়া সাকিব দেশে ফিরেই বিদায়ী ম্যাচ খেলার পাশাপাশি ২০২৭ সালের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করছেন।

শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সময় বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে সাকিব বলেন, ‘যদি সরকারের পক্ষ থেকে আমার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবে আমি সানন্দে দেশে ফিরব এবং আদালতে মামলার বিচারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মুখোমুখি হব।” দীর্ঘ দুই বছরের প্রবাস জীবন নিয়ে বিস্তারিত কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ‘আমি জানি আমি কোনো অন্যায় করিনি।’

এ প্রসঙ্গে সাকিব জানান, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান, তা সম্ভব না হলে দলের প্রধানের সঙ্গেই ফিরবেন। সাকিবের ভাষ্য, ‘অধিনায়ক যা বলেন, আমরা সেটাই অনুসরন করি। তারা যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেই নির্দেশ মেনে চলব।’

সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সাথে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতি নিয়ে দেশে তার ফাঁকা বাড়িতে হামলা চালানো হয়। তবে এ নিয়ে সাকির কোনো অনুসূচনা নেই জানিয়ে বলেন, তিনি কেবল দেশের শান্তি ও অগ্রগতির কথাই বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...