• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১ পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫ ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায় বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ গ্রেপ্তার ৩ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর

তেল–চিনির দাম কেন বাড়ল, জানালেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের ভোজ্যতেলের বাজারেও। ফলে বাজারে ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে চিনির উৎপাদনে সাময়িক সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

 

বাজারে চিনির সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বড় পরিশোধনাগারগুলোর কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি আছে। গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় উৎপাদনে সাময়িক প্রভাব পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম একেক সময়ে একেক কারণে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থার ব্যাঘাত, ফলন বিপর্যয়, বিদ্যুৎ ও গ্যাস–সংকট কিংবা পরিবহন সমস্যার প্রভাব পণ্যের দামে পড়ে।

 

বাজার তদারকি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট কিছু খাদ্যসহায়তা ও ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করে। অন্যদিকে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য বেসরকারি খাতের মাধ্যমে আসে। বাজারে পর্যাপ্ত মজুত আছে কি না, এলসি খোলা হচ্ছে কি না বা সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক আছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে।

 

আগামী পবিত্র রমজানে প্রতিটি সিটি করপোরেশন ও জেলা সদরে স্বল্প মূল্যে পণ্য বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি খোলাবাজারে নির্ধারিত দামে চাল বিক্রি অব্যাহত থাকবে।

 

নতুন পে স্কেলের কারণে বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এই দীর্ঘ সময়ের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত।

 

তা ছাড়া এটা একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়িত হবে। বেসরকারি খাতে নিয়মিত বেতন সমন্বয় করা হলেও সরকারি খাতে তা এত দিন বকেয়া ছিল। ফলে পে স্কেলের কারণে বাজারে নতুন করে বৈষম্য বা নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই।

 

সুগন্ধি চাল রপ্তানির কারণে বাজারে দাম বাড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাত্র দুই হাজার টনের মতো চাল রপ্তানি হয়েছে। রপ্তানির জন্য অনুমোদিত চালের বড় অংশ বাকি আছে। রপ্তানির জন্য অনুমোদিত চালের যে অংশ বাকি আছে, তা রপ্তানির পরিমাণও কমানো হচ্ছে। ফলে দেশীয় বাজারে সুগন্ধি চালের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...