• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবককে গুলি নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাইবান্ধায় চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম গোলাপী বেগম (৬৫)। অভিযোগ তার প্রতিবেশী সাদা মিয়ার (৩৫) বিরুদ্ধে। আহত গোলাপী বেগম এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

গত সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। তিন দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়। এরপর পুলিশ ও হাসপাতাল সূত্রে ঘটনার তথ্য পাওয়া যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বৃদ্ধাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। তাকে চিৎকার করতে দেখা ও শোনা যায়। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, তার দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

গোলাপী বেগম ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।

সূত্রগুলো জানায়, সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে চুরির অভিযোগেই এ নির্যাতন হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কী চুরি হয়েছিল, কে অভিযোগ তুলেছিলেন বা আদৌ চুরি হয়েছিল কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।

নির্যাতনের পর আহত নারীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শয্যা সংকটের কারণে তাকে হাসপাতালের করিডোরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী জানান, ভুক্তভোগী খাওয়া-দাওয়া করেছেন এবং বর্তমানে ভালো আছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় মামলা হয়েছে কি না বা কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...