• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৩০ বছর বয়সী মাকে আগলে রাখেন ১০০ বছরের মেয়ে ওয়ানডে ক্রিকেটে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ৯১ বলে ২৩৩ রান শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সেবামূলক কার্যক্রমের ১৮ বছর পূর্তি উপলক্ষে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন (জিবিএসপিএফ) তাদের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করেছে। গত ১৫ মে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করলে তা সাধারণ সদস্যদের অনুমোদন লাভ করে। একই সঙ্গে নিরীক্ষা (অডিট) প্রতিবেদনও সভায় উপস্থাপন ও অনুমোদিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. আব্দুস সাত্তার বলেন, সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দেশের প্রতিটি হিন্দু নাগরিকের শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সভায় নির্বাচন কমিশন ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিষদের নাম ঘোষণা করে। এতে অলক সাহা সভাপতি, বিনয় গোপাল রায় সাধারণ সম্পাদক এবং অপূর্ব কুমার সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ফাউন্ডেশনকে আরও আধুনিক, কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তারা কাজ করবেন। পাশাপাশি সমাজের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রতিশ্রুতিও দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...