• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

কী পরিমাণ সোনার গয়না উদ্ধার হলো ববির

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢালিউড তারকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছিল। তার মণিপুরের বাসার জানালার গ্রিল কেটে সোনার গয়না, নগদ টাকা ও দামি ঘড়ি চুরি করে দুর্বৃত্তরা। আজ (৪ জুন) বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ জানানো হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তার ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়। ববি লিখেছেন, ঈদের আনন্দ তার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তার বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি দামি ঘড়ি চুরি করে নিয়ে গেছে। তিনি আরও লিখেছেন, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, বহু স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

চুরির ঘটনায় ইতিমধ্যে ফারুক নামে এক ব্যক্তিকে সস্ত্রীক গ্রেফতার করা হয়েছে বলে জানান ববি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় চার ভরি সোনা উদ্ধার করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখনো তার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ববি লিখেছেন, ‘জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এদিকে পুলিশের কাছে করা অভিযোগ থেকে জানা গেছে, স্বর্ণালংকার, কয়েকটি দামি ঘড়ি ও টাকাসহ চুরি যাওয়া মোট সম্পদের মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...