• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীনের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’ মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ

আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমানের বাসা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে অবস্থিত ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উডিএমপি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো। এসময় সেখানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানের সময় সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমন বাসায় ছিলেন না।

রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...