• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায় হাজির হলেন যুবক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর চুড়ির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পড়েছে। আমরা খুব খারাপ কিছু মনে করি না। বিয়ের সময় মেয়ের হাতে চুড়ি যেমন দেওয়া হয়, আমরা তেমনই মনে করি।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। এটা তার অধিকার। লতিফ সিদ্দিকীও তেমন কথাই বলতে চেয়েছিলেন। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত।

লতিফ সিদ্দিকীর অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বয়স ৮৭ বছর হয়ে গেছে। এখন যদি কোনো অপরাধের দায়ে (যা তিনি করেননি) তার ফাঁসি হয়, তাহলে আমরা সাদরে গ্রহণ করব। কারণ আল্লাহ তায়ালা তাকে তখন মুক্তি দেবেন।

উল্লেখ্য, রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে আজ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...