• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা সকালে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রী পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ আমি থাকি বা না-থাকি, নিরাপদ সড়কের আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন খাল পুনঃখনন প্রকল্পের ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের ইউএনও বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তিন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভুক্তভোগীর ভাই মামলা করলে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকেলে আদালতে পাঠানো হয় তিনজনকেই।

গ্রেপ্তার কিশোরদের একজনের বয়স ১৬, অন্য দুজনের বয়স ১৭। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। তাকে পথ থেকে তুলে নিয়ে স্থানীয় একটি বাগানে নিয়ে যায় কিছু কিশোর-তরুণ। তারা পর্যায়ক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। কয়েকজন সেই দৃশ্যের ভিডিও ধারণ করে। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোড়ন তৈরি হয়। মেয়েটির ভাই রাতেই চারজনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ রাতেই তিন কিশোরকে গ্রেপ্তার করে বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনকেই গতকাল বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...