• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী রাজাপুরে ছাদে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড অটোরিকশার জন্য আসছে কিউআর কোড, ডিজিটাল ট্র্যাকিং পটুয়াখালীতে আসামি না হয়েও ২০ দিন কারাভোগ, ক্ষতিপূরণের দাবি আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে যারা তাদের স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।’ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

এ সময় শেখ হাসিনার উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’

এনসিপির এই নেতা সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

সারজিস আলম বলেন, ‘জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্যামিলি কার্ড প্রকল্পের ক্ষেত্রেও সরকার শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব নয় বলে বুঝতে পেরেছে।’ এ কারণেই এখন এ প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প নেওয়া উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...