• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে ছিনিয়ে রাফা মনি ওরফে কবিতা নামে ৭ মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পরপরই অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির মা লিমা আক্তার জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তুরাগের ওই বস্তিতে থাকেন। নিহত রাফা মনি ছিলেন তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।

লিমা আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় স্বামী কবির হোসেনের সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়। ওই সময় ঝগড়ার একপর্যায়ে লিমার কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নেন কবির। এর পরপরই ৭ মাস বয়সী রাফাকে মাটিতে আছড়ে ফেলে দেন। পরে দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে শিশু রাফা মনিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সবশেষ বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী কবির হোসেন নিয়মিত কাজ করতেন না। মাঝে-মধ্যে নেশাও করতেন। এসব বিষয় নিয়ে প্রায়ই তাদের সাংসারিক ঝামেলা চলতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে আছাড় মারে তার বাবা কবির হোসেন। তিনি মাদকাসক্ত। এ ঘটনায় একটি হত্যা মামলার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...