• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

মন্ত্রী পদমর্যাদা পেলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার।
বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারক থেকে জানা গেছে এ তথ্য।
স্মারকে বলা হয়, অগ্রাধিকার সারণী (টেবিল অফ প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে অগ্রাধিকার সারণীতে (টেবিল অফ প্রেসিডেন্স) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে ভারতের সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাসের নাম উল্লেখ করা হয়েছে।
ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা ত্রিবেদী দুইববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন বাংলাদেশে পৌঁছান তিনি। বৃহস্পতিবার তিনি ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা রাখেন। সেতারবাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...