• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কবে থেকে, কত দিন ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মডেল মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে শীর্ষ গোলদাতা এখন মেসি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বাধিক গোলের মালিক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এ আর্জেন্টাইন জাদুকর।

বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা এখন ১৮টি। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন— রোনালদো নারাজিও, গার্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে।

এর আগে, ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন। তবে ৩৮তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দলগত নৈপুণ্যে মেসি তার রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে টানা দ্বিতীয় জয় নিয়ে আগেভাগেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...