• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বেশি লাভের আশায় হিমাগারে রাখা ২ কোটি টাকার আলু পচে নষ্ট স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান (২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পায়। ওই ফ্লাটে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।

তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা, না হত্যা এনিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অপরদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...