• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী আলোচনা ও সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন লুঙ্গির কোচে রাখা ৫ লাখ টাকা দেখে ইসমাইলকে হত্যা, গ্রেফতার ৩ স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ: ইসি সচিব দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বাগেরহাটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩ মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের দুজনকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যের অনুসন্ধান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের পশ্চিম কাউনিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত এই অজ্ঞাত দুই যুবককে শনাক্ত করতে মিডিয়ার সহযোগিতাও কামনা করা হয়। পাশাপাশি নাগরিক সমাজের সহযোগিতাও চাওয়া হয়েছে। এমনকি ২৫/৩০ বয়সি দুই চোরের সন্ধান দেওয়া ব্যক্তিবিশেষের পরিচয় গোপন রাখার অভয় দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, মোটরসাইকেলে চেপে বসা দুই যুবক চিহ্নিত চোর এবং তাদের বিরুদ্ধে বরিশাল শহর থেকে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ আছে। শহরের পশ্চিম কাউনিয়া এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে গেছেন দুই যুবক। সিসি ক্যামেরা ফুটেজ থেকে তাদের ছবি সংগ্রহ করেছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, ছবিতে প্রদর্শিত দুই ব্যক্তি চিহ্নিত মোটরসাইকেল চোর। তাদের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ আছে। পুলিশ তাদের কিছুদিন ধরে হন্য হয়ে খুঁজছে। যদি তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহপূর্বক বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই ০১৩২০-০৬৫৭৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...