শুক্রবার (৩১ জুলাই) ভোরে বাবুগঞ্জে ও সকালে হিজলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে বাবুগঞ্জে ও সকালে হিজলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার বাসিন্দা প্রফেন্দ্রনাথ মণ্ডলের ছেলে রোহিত মণ্ডল (২৩) ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ উদ্দিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৩০)।
জানা যায়, সকালে হিজলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাউরিয়া এলাকা অতিক্রম করে যাওয়ার সময় মিরাজের মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী রোহিত মণ্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, রোহিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি নেওয়া হবে।