• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত তিন বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে একশ’ পিস ইয়াবাসহ তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, মাদক বিরোধী চলমান অভিযানের অংশহিসেবে থানা পুলিশ রবিবার দিবাগত রাতে রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী চালিয়ে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) ও মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...