• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত।

আজ সোমবার সকাল ১০ টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান।সেমিনারের সভাপতিত্ব করেন শাম্মী আক্তার রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোসাঃ মেহরুবা আলম এবং শিক্ষক পরিষদের সম্পাদক মাইনুল ইসলাম সাগীর।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মাসুদ রানা, নয়ন বালা এবং মোঃ রায়হান চৌধুরী।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি সজীব হাওলাদার, সাধারণ সম্পাদক হাসান সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সঠিক পরিকল্পনা, দক্ষতা ও দিকনির্দেশনাই তৈরি করে সফল ক্যারিয়ারের ভিত্তি’—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার।
সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...