
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।