• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী মৃত ভেবে দোয়া মাহফিলের, স্ত্রী’র অন্যত্র বিয়ে, ১৮ বছর পর সেই ব্যক্তি ফিরে আসেন বাড়িতে কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিয়ের অনুষ্ঠানের গেটে বরের কাছে বকশিশ চাওয়া নিয়ে দুপক্ষে মারামারি মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে চারতলার সিঁড়ির রেলিং থেকে পড়ে প্রাণ গেল শিশুর শ্বাসনালিতে খাবার আটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যু

পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই, এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১ আগস্ট) ঢাকার ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেয়ার কারণেই শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শুধু দিবস পালন নয়, সারা বছর গ্রাম পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা হাইয়েস্ট প্রোটিন। এখন বেবিদের বঞ্চিত করছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে। শাল দুধ দেওয়া হয় না।

তিনি বলেন, আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই। এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই শুধু চিকিৎসা নয়, সচেতনতা বাড়িয়ে প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে। তা না হলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

মন্ত্রী বলেন, বাচ্চা হলে মায়ের কাছ থেকে নিয়ে এসে অন্য বেডে শোয়ায় দেয়। কেন? আগে তো বাচ্চা হলে মায়ের বুকের কাছে শোয়ায় রাখতো। মায়ের জন্য এটা শান্তির। সন্তানের জন্য ভালোবাসা। ওই শিশু বুঝতো যে, আমি আমার মায়ের পাশে আছি। কী সুন্দর ব্যবস্থা। আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, ঠিক আমাদের মাতৃ শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমরা মডার্ন হয়ে গেছি। আর সে মডার্নের কারণে যদি গভীরভাবে চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, ব্রেস্ট ক্যানসার, ওভারি ক্যানসার, ইউটেরাস ক্যানসার, লাঙ ক্যানসার, লিভার ক্যানসার, কিডনি নষ্ট হয়ে যাওয়া বিভিন্নভাবে, থ্যালাসিমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, আমাদেরকে বিব্রত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...