• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

পারিবারিক কলহে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে জোহাব আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে নিহত মায়ের নাম রোজিয়া খাতুন (৭০)।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে নিজ বসতঘরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পারিবারিক নানা বিষয় নিয়ে জোহাব আলী ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোহাব আলী তার বয়োবৃদ্ধ মাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে যান এবং ঘাতক জোহাব আলীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...