• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের সুখের সংসারের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, দুই গ্রামে উৎসবের আমেজ আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে: সচিব দেলোয়ার হোসেন প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট এ বছর শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই কাল মহালয়া, দেবৗপক্ষের আগমন দুর্গাপূজা আসছে উৎসবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে: বরিশালের ডিআইজি ছেলের কাছে আশ্রয় চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন মা, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মো. কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কামরুজ্জামান মারুফ ওই এলাকার মো. রিপন মিয়ার মেজো ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

বুধবার রাতে বাড়ির পাশের ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মারুফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।

সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তর ব্যবস্থা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...