• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন বরিশাল ব্রজমোহন কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি: শিক্ষা মন্ত্রণালয় প্রেমিকার বিয়ের দিন প্রেমিকের আত্মহত্যা, আগে প্রেমিকের পোস্ট: ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’ হেলিকপ্টারে বাড়িতে এসে মায়ের ইচ্ছে পূরণ করলেন প্রবাসী ২ ভাই বল নিয়ে খেলার সময় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তিন আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক বার সভাপতি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করা হয়।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে নির্দেশক্রমে এ মনোনয়ন কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...