• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেয়ের সুখের সংসারের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, দুই গ্রামে উৎসবের আমেজ আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে: সচিব দেলোয়ার হোসেন প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট এ বছর শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই কাল মহালয়া, দেবৗপক্ষের আগমন দুর্গাপূজা আসছে উৎসবে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে: বরিশালের ডিআইজি ছেলের কাছে আশ্রয় চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন মা, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটির আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্যসচিব হয়েছেন দলের আরেক যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত।

এছাড়া কমিটিতে রয়েছেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...