• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
থানা থেকে পালানো সেই মিতু ফের গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় গিয়ে সেই তরুণী নিজেই বললেন মদ খেয়েছি

দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে আমিরুন্নেছা নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছালেও যানজটের কারণে অ্যাম্বুলেন্স আর এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

যানজটে আটকে থাকা যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি বাসের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়েন তাঁরা। সকাল আটটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

ঢাকা থেকে চাঁদপুরগামী বাসচালক রিপন মিয়া বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। তীব্র গরমে দীর্ঘ সময় যানবাহনে আটকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর যানজট তৈরি হয়েছে। শনিবার সকালেও যানজট অব্যাহত ছিল। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...