• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলারসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী স্বর্ণের দোকান থেকে কর্মচারীর নগ্ন মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে জিম্মি করে মিলাদের খিচুড়ি ছিনতাই গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি গলাচিপায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুনের ‘কিং’

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আগামী ডিসেম্বরে ভারতীয় বক্স অফিসে একটি ব্যতিক্রমী লড়াই দেখতে চলেছেন সিনেমাপ্রেমীরা। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে দুই ভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ দুই তারকার সিনেমা, যাদের উভয়ের সিনেমার নামের সঙ্গেই যুক্ত রয়েছে ‘কিং’ শব্দটি। বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘কিং’ এবং দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগার্জুনের শততম সিনেমা ‘কিং ১০০’ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার শততম সিনেমা ‘কিং ১০০’-এর টিজার প্রকাশ ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছেন নির্মাতারা। আরএ কার্তিকের পরিচালনায় অন্নপূর্ণা স্টুডিওস প্রযোজিত এই সিনেমার দেড় মিনিটের টিজারে বর্ষীয়ান এই অভিনেতাকে তার চিরচেনা স্টাইলিশ রূপে উপস্থাপন করা হয়েছে। শূন্য থেকে নিজ চেষ্টায় সমাজের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হওয়ার গল্পই সিনেমাটির মূল উপজীব্য।

টিজারে নাগার্জুনের একটি সংলাপ দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে তিনি অর্থ, ক্ষমতা এবং পরিচয়ের দ্বান্দ্বিক রূপ তুলে ধরেছেন। এই সিনেমার অন্যতম বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী টাবু। দীর্ঘ ২৮ বছর পর নাগার্জুনের সঙ্গে আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। এর আগে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিসিন্দ্রি’ চলচ্চিত্রে এই জুটিকে সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল।

অন্যদিকে, টানা তিনটি ব্যবসাসফল সিনেমার তিন বছর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ডিসেম্বরে একই সময়ে দুই তারকার এমন মেগা সিনেমা মুক্তির ঘোষণা দর্শক ও সমালোচকদের মাঝে বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে। দুই ইন্ডাস্ট্রির দুই ‘কিং’-এর এই লড়াইয়ে বক্স অফিসে কে কতটা আধিপত্য বিস্তার করতে পারবেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...