• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোরিকশা স্ট্যান্ডসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান সরদার দিনাজপুরের পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার একটি দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে খবর পায়, দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রাকিব। এ সময় তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাকিবের কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...