• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব নেয়নি সরকার: জামায়াত আমির অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২৭ ড্রেজার ধ্বংস ৫ লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক গাছের গোড়ায় মুখ বাঁধা তিন বস্তা, খুলে মিলল ছয় টুকরা মরদেহ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে একই এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে দলটির নেতারা অভিযোগ করেছেন, ‘সরকার বিচারে শিথিলতা দেখানোর কারণেই ফ্যাসিবাদী খুনিরা মিছিলের দুঃসাহস দেখাচ্ছে’।

গতকাল শুক্রবার রাজধানীসহ বিভিন্ন জেলায় মিছিল করে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গুলশানে মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর জামায়াতের গুলশান থানা এ বিক্ষোভ করে।
.
মিছিলের পর সমাবেশে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, সরকারকে বলতে চাই, যারা শত শত মায়ের বুক খালি করেছে, যারা এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, যারা কোটি কোটি টাকা পাচার করেছে এবং যারা গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হতে পারে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, গুলশানের মত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে, জবাব চাই। সরকারকে জবাবদিহি করতে হবে। সরকার যদি বিচার নিয়ে তালবাহানা করে, তাহলে জপথে নামব।

মিছিলে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...