• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে ডুবে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তার স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে কাঠ বহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি আটকে ডুবে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তিনজনই নদীতে পড়ে যান। এতে আব্দুল আজিজ মারা যান এবং তার স্ত্রী কাজল বেগম ও শিশু সন্তান আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আমি অবহিত হয়েছি। হাসপাতালে মা ও বাচ্চার খোঁজখবর নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...