• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ষণের ভিডিও প্রকাশ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী খালে পড়েছিল সুটকেস, ভেতরে নারীর মরদেহ ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পূর্বে লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, লিখে গেছেন ৫ চিঠি ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল; গ্রেপ্তার ২ এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

কলাপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায়  ১ কেজি গাঁজা এবং ২০২  পিচ  ইয়াবা ট্যাবলেট জব্দের সঙ্গে দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে  কলাপাড়া থানার ওসির নেতৃত্বে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  রুনা বেগম, মিম আক্তার, রায়হান ও রাজিব আকন। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে পরে এদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...