
প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগখ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসির মোকাবিলা করবে।
আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল আজ শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের বিদায় জানান।
পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়।