• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

উজিরপুরে যুবদল কর্মী হত্যা মামলার আসামী বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিস্কার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত কাঞ্চন মোল্লা উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দলীয় সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত ২৫ অক্টোবর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন, ‘শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

উল্লেখ, শুক্রবার রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যাকান্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করেছে।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘাতকদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে রবিবার সর্বস্তরের এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এর আগে শনিবার দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ওইদিন (শনিবার) নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদি উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...