
পাবনায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল।
পরে হিসাব করে জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে বিতরণ করা হয় ১৭০ বস্তা। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা এবং সার লুট হয়েছে ৬১১ বস্তা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।a