• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত

শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে নিষিদ্ধ সংগঠনের স্লোগান ও ‘জয় বাংলা’ ধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ও অনলাইনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজন ব্যক্তি ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দর্শক জানান, কনসার্টের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে ওই স্লোগানগুলো দেওয়া হয়। তারা সরাসরি স্লোগানগুলো শুনেছেন বলেও জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী লিখন মাদবর জানান, ‘আমরা জোনায়েদ ইভানের কনসার্ট হবে এমন তথ্য পেয়ে তার একজন ভক্ত হিসেবে কনসার্টে উপস্থিত হই। তবে গানের ব্রেকে যখন স্টেজের মাইকে বিএনপির দলীয় কোন স্লোগান দেয়া হয়েছে প্রতিবারই নিচে থাকা ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ স্লোগান দিয়ে উঠছিলো নৌকা আবার কোন কোনবার শেখ হাসিনা আবার কখনও জয় বাংলা। বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত হয়েছি, আমার মনে হয় সিঙ্গার হয়তো নিজেও বিব্রত হয়েছে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বর্তমান সময়ের কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, ‘আমরা ভিডিওটি সংগ্রহ করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...