• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার হলেন মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ বাগেরহাটে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম ময়লা-আবর্জনায় ভরা খাল পরিস্কারের কাজে ইউএনও, উজিরপুরে খাল পরিস্কারে অনন্য দৃষ্টান্ত এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর জেলরোড থেকে ধোপাদিঘী পর্যন্ত এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জের হাতিডহর গ্রামের শাহেক আহমেদ (৩২), সেলিম আহমেদ (৩৭) ও মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বড়ইকান্দি গ্রামের ফাহিম হাসান রবি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮), গোপশহর গ্রামের জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বড়ো ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...